রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমির খসরু

উচ্চকন্ঠ   05-Mar-2025   57

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। কোনও অজুহাতেই নির্বাচনি ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেল শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, একটি পক্ষের নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে- এমন মনোভাব পতিত স্বৈরাচার শেখ হাসিনার মনোভাবকে স্মরণ করিয়ে দেয়। এর আগে গোলটেবিল বৈঠকে সাবেক এই বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকিংয়ের মতো শিল্পকে শুধুই মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে সাহায্য করার কথা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহŸান জানান তিনি। তিনি আর বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে সব ট্রেড সংগঠনগুলোকে সেলফ রেগুলেট করা হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর রায়েরবাজার বদ্ধভ‚মিতে ২৪ এর শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত আটক

এফএনএস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামক দ্বিতীয় শ্রেণির এক...

Photo

পণ্যে ২০% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না: বিজিএমইএ সভাপতি

এফএনএস: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ...

Photo

হাদির জন্য এখন দোয়াই বেশি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায়...

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত