বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাকজমকপুর্ণ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে ঢাকার সিংগাপুর ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ান

উচ্চকন্ঠ   30-Nov-2025   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনে পর্দা নামল ঝিনাইদহের উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের। শনিবার বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিংগাপুর ট্রেনিং সেন্টার। ফাইনালাকে ঘিরে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
টান টান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই উপহার দেয় দুই দল। যা দেখে মুগ্ধ হয় দর্শকরা। এমন আয়োজন নিয়মিত করার দাবী তাদের। আর এর ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস দেন আয়োজকরা।
ফাইনালের আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩ টা ২০ মিনিটে মাঠে বল গড়ায়। খেলার শুরু থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। প্রথম বাঁশি বাজতেই দুই দল একের পর এক আক্রমন ও পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলে।
কখনো কুষ্টিয়ার পোড়াদহ একাদশের ফরোয়ার্ডদের জোরালো শট, আবার পর মুহূর্তেই সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের দ্রুত কাউন্টার অ্যাটাক উপস্থিত দর্শকদের হৃদকম্পন বাড়িয়ে দেয়। পুরো মাঠ তো বটেই খেলার প্রতিটি সেকেন্ডেই ধরা পড়ে উত্তেজনার তীব্রতা। গোলরক্ষকদের ধারাবাহিক সেভে দুদলই নিশ্চিত গোল থেকে বেঁচে যায় একাধিকবার।
কিন্তু খেলা শুরুর ৩২ মিনিটের মাথায় রক্ষনভাগের দুর্বলতায় গোল হজম করতে হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবকে। ঢাকার সিংগাপুর ট্রেনিং সেন্টার দলের খেলোয়াড় আশরাফুল ইসলাম একমাত্র জয়সুচক গোলটি করেন।
গোল হজম করে প্রথমার্ধে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব। দ্বিতীয়ার্ধ শুরু হতেই পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব সমতার জন্য ঝাঁপিয়ে পড়ে, আর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ব্যবধান বাড়াতে আক্রমণে আরও বাড়িয়ে দেয়।
শেষমেষ ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ।
এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, বিএনপি নেতা ও আয়োজক আলাউদ্দীন আল মামুন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান কামাল, আয়োজক হাবিবুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত থেকে উত্তজনাময় এই ফুটবল খেলা উপভোগ করেন।
বিজয়ী দলকে এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ৭০ হাজার টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের আয়োজনে গত ৩ নভেম্বর শুরু হয় এই টুর্ণামেন্ট। এতে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলার ৮ টি দল অংশ নেয়।

office@ukantho.com


Photo

হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মৃত্যু সংবাদ ঝিনাইদহে...

Photo

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার সুযোগ পেতে...

Photo

মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ভুয়া তথ্য...

Photo

ছাত্র অধিকার পরিষদের নিখোঁজ নেতা অন্তর উদ্ধার

এফএনএস: নিখোঁজ হওয়ার ৫৪ ঘণ্টা পর গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত