শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কম্বাইন্ড হারভেস্টরেরর মাধ্যমে সমলয়ের ধান কর্তন শুরু

উচ্চকন্ঠ   08-May-2025   62

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে সমলয় প্রকল্পের আওতায় আবাদকৃত ধান কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে কর্তন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিকে ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেসময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী সহ কৃষকরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী জানান, এই প্রকল্পের আওতায় ১১৬ জন কৃষক ১৫০ বিঘা জমিতে ধান চাষ করেছে। এখানে ধানের পরিচর্যা খরচ ব্যাতীত সকল খরচ বহন করছে কৃষি বিভাগ। আর সুবিধা হল একই সাথে কৃষক চারা উৎপাদন থেকে শুরু করে কর্তন করতে পারছে। ফলে শ্রমিক সংকট নিরসন হচ্ছে লাভবান হচ্ছেন কৃষক ও কৃষি যান্ত্রিকীকরণ হচ্ছে। ৩৩ শতকের বিঘায় নমুনা ধান কর্তনে ভালো ফলন এসেছে।

office@ukantho.com


Photo

ত্রিলোচনপুরে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং...

Photo

নোংরা পরিবেশে সেমাই-নুডলস উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে...

Photo

বিডিআর হত্যাকান্ড নিয়ে তথ্য দিতে গণবিজ্ঞপ্তি

এফএনএস: বিডিআর হত্যাকান্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের...

Photo

যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গেলো দুর্বৃত্তরা

এফএনএস: সিলেটের গোয়াইনঘাটে সোহেল শাহরিয়ার (২৬) নামে এক যুবক দুর্বৃত্তদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত