রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নোংরা পরিবেশে সেমাই-নুডলস উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

উচ্চকন্ঠ   18-Mar-2025   40

Photo

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও অনুমোদনহীন নুডলস উৎপাদন হচ্ছে- এমন অভিযোগে তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-২। অভিযোগ প্রমাণ হওয়ায় তিনটি কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে সেমাই ও নুডলস উৎপাদন এবং বাজারজাত করছে। এ ধরনের কারখানাগুলো চিহ্নিত করতে র‌্যাবের-২ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং মঙ্গলবার বিশেষ অভিযানে নামে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে কামরাঙ্গীরচরে মিতালি ট্রেডার্স ও নাসির ট্রেডার্স নামের দুইটি সেমাই কারখানা এবং কেরানীগঞ্জে প্রিমিয়াম ড্রাগন নুডলস কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, তিনটি কারখানাতেই অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন চলছিল। এএসপি খান আসিফ তপু আরও জানান, এ কারণে মিতালি ট্রেডার্সকে ২০ হাজার, নাসির ট্রেডার্সকে ৫০ হাজার এবং প্রিমিয়াম ড্রাগন নুডলসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

office@ukantho.com


Photo

শেখ হাসিনাসহ দন্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

এফএনএস: প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে দন্ডিত আসামিদের বক্তব্য...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় মা-বাবা ও ছেলে নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক...

Photo

মাদারীপুরে মা-শিশুকে হত্যা: ৫ দিন পর মিলল শিশুর লাশ

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে গৃহবধূ শম্পা আক্তারকে (২৮) হত্যা এবং...

Photo

কালীগঞ্জে স্বামীকে পিটিয়ে ৮০ লাখ টাকা লুটের ঘটনায় স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ

জমির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে স্বামী ও তালাকপ্রাপ্তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত