প্রিয় ঝিনাইদহ
অতিবৃষ্টিতে মহেশপুরে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত
উচ্চকন্ঠ 10-Jul-2025 101
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এবারের অতিবৃষ্টিতে ঝিনাইদহের মহেশপুরের প্রায় সবকটি ইউনিয়নের অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ৮ নং বাঁশবাড়িয়া, ৬ নং নেপা ইউনিয়ন, ৭ নং কাজিরবেড়, ৪নং স্বরুপপুর ও ৫নং শ্যামকুড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মাঠের আবাদকৃত আউস ও আমন ধান অতিবৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে। ফলে অধিকাংশ কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা ও গ্রামগুলি হচ্ছে- বাঁশবাড়িয়া ইউপির ভাসান পোতা গ্রাম, পাবনা পাড়া, শ্রীপুর, বালি নগর, কুল্লাপাড়া ও চুন্নির আইট, ভাবদিয়া, গ্রামের উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মাঠ, নেপা ইউপির আমিন নগর, বাকোসপোতা, বাউলি মাঠপাড়া, মোহাম্মাদপুর গ্রামের দক্ষিণ পূর্ব মাঠ, কাজীরবেড় ইউপির গোবিন্দপুর, ইসলামপুর ও কোলা গ্রামের পূর্ব ও উত্তর মাঠের রোপনকৃত আউস ও আমন ধান পানির নিচে তলিয়ে আছে। এছাড়া স্বরুপপুর ইউনিয়নের হানেফপুর গ্রামের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামের বেশ কয়েক ঘর মানুষ পানি বন্ধি হয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে।
এবিষয়ে ভুক্তভোগী এলাকার কৃষকদের সাথে আলাপকালে তারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, আমরা প্রতিবছর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এব্যাপারে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর সাথে আলাপকালে, তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা আমি দেখেছি। অতিবৃষ্টির হলে নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়। তিনি আরও বলেন, বড় বিল হতে প্রবাহিত পানি আমাদের বাঁশবাড়িয়া ইউপির খালে এসে পড়ে, এই পানি খাল এবং কোদলা নদীর গভীরতা না থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে।
এছাড়া শ্রীপুর গ্রামের কিছু মাছ চাষী পুকুর খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করবো, আশাকরি তিনারা স্বরজমিনে এসে তদন্ত-পূর্বক ব্যবস্থা নিবেন।
office@ukantho.com