শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ধর্ষণ বিরোধী মানববন্ধন

উচ্চকন্ঠ   10-Mar-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ধর্ষন বিরোধী লিফলেট, ব্যনার ও ফেস্টুন নিয়ে ছাত্রদলের জেলা ও কলেজ শাখার নেতৃবন্দসহ সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়।
সেসময় জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সোমেন, সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রাসেল, কেসি কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুল আল মাসুম ও সদস্য সচিব মেহেদী হাসান ও ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা কারী ও ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। কয়েকটা শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধকারীরা এ ধরনের কাজ করা থেকে অনেকটাই বিরত থাকবে। তবে সামনের দিনে যদি আর কোন মা, বোনদের উপর এমন অনাচার করা হয় তাহলে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে।

office@ukantho.com


Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে: দুদু

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সদ্য বিলুপ্ত উপজেলা...

Photo

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিভিন্ন সংগঠনের মিছিল

এফএনএস: জুলাই গণহত্যা জড়িত থাকায় অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ...

Photo

কালীগঞ্জে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত