মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নওগাঁয় বাবা-মা সহ দুই সন্তানকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   21-Apr-2026   57

Photo

এফএনএস: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যার করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার। এলাকাবাসী সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান তারা। নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চার জনের লাশ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

office@ukantho.com


Photo

নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০...

Photo

শৈলকুপায় পিত্তথলি অপারেশন করতে গিয়ে চিকিৎসকের বিরুদ্ধে নাড়ি কাটার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক প্রাইভেট হাসপাতালে...

Photo

নরসিংদীতে ডাকাতদের বাধা দেওয়ায় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর মাধবদীতে ডাকাতদের বাধা দেওয়ায় এক গৃহকর্তাকে কুপিয়ে...

Photo

চট্টগ্রামে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ফজিলাতুন্নেছা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত