সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইজরাইলি পণ্য বয়কটে ঝিনাইদহে বিশেষ ক্যাম্পেইন

উচ্চকন্ঠ   09-Apr-2025   58

Photo

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইজরাইলি সকল পণ্য বয়কটে ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের সকল মুসলিম নাগরিকের পক্ষে বিষয়খালী বাজারে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ গেট থেকে এ বিশেষ ক্যাম্পেইন এশার আজান পর্যন্ত চালানো হয়। সেসময় বাজারের সকল ব্যবসায়ীদেরকে ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য বিশেষ ভাবে আহ্বান করা হয়। বিশেষ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজী, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল ইসলাম মাজু, বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনিছুর রহমান, মিঞা অটো রাইস মিলের স্বত্বাধিকারী সাজেদুল ইসলাম সাজু মিঞা, সাংবাদিক বসির আহাম্মেদ, হাফেজ মাওলানা মুফতি আল-মামুন, ব্যবসায়ী দবির আলীসহ অসংখ্য ইউনিয়নের মুসলিম নাগরিকবৃন্দ।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, দখলদার ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশ্ব বিবেক আজ স্তব্ধ। বিশ্ব মুসলমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। ইসরাইলকে রুখতে প্রয়োজনে মার্কিন ও ইসরাইলের উৎপাদিত সকল পণ্য বয়কট করতে হবে। আরও বলেন, প্রতিবাদের ভাষা হবে সংযত। সংঘাত সৃষ্টি করে প্রতিবাদ করার চেয়ে আমরা ইসরাইল ও মার্কিনী সকল পণ্য বয়কট করব। ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ড রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

office@ukantho.com


Photo

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজির মৃত্যু

এফএনএস: লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায়...

Photo

সাংবাদিককে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুর থানার কাছাকাছি আহমাদ ওয়াদুদ নামে একজন...

Photo

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা কমিটি গঠন ও শপথ বাক্য পাঠ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ...

Photo

কালীগঞ্জে দাবি আদায়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত