রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

উচ্চকন্ঠ   06-Aug-2026   32

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে হট্টগোলের মধ্যে দিয়ে শেষ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্টান। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাতে এক শিবির নেতার রাজনৈতিক আপত্তিকর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ওই হট্টগোল বাধে। এ সময়ে সভায় উপস্থিত স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের তাৎক্ষনিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, সকাল ১০ টায় উপজেলা পরিষদে র‌্যালি শেষে অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা চলছিল। সভায় জুলাই যোদ্ধা কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজ শাখা শিবিরের সভাপতি হুসাইন আহম্মেদ বিএনপি সরকারের প্রতি কটাক্ষ করে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সরকার গনভোটের রায় না মানলে বর্তমান সরকারও বৈধ নয় বলে উল্লেখ করেন। এতেই সভাস্থলে উপস্থিত বিএনপির নেতা কর্মী সমর্থকেরা প্রতিবাদ ও উত্তেজিত হয়ে উঠে। এক পর্ষায়ে মারমুখি পরিস্থিতি সৃষ্টি হলে সভায় উপস্থিত স্থানীয় এমপি আবু তালেব, ইউএনও এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, বক্তব্য দেওয়া নিয়ে কিছুটা তর্ক বিতর্ক সৃষ্টি হলেও তাৎক্ষনিক পরিস্থিতি শান্ত করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসাস ইন চার্জ জেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সাবেক যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা ইসরাইল হোসেন, সামসুল ইসলাম ও যুবদল নেতা মাহবুবুর রহমান মিলনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬...

Photo

ঝিনাইদহে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ডায়লগ, মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক গঠিত, আহ্বায়ক রাজিব হাসান ও সদস্য সচিব শাহানুর আলম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন...

Photo

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি গ্রামের...

Photo

গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত