রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে ৪ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

উচ্চকন্ঠ   20-Mar-2025   38

Photo

এফএনএস: রাজধানীর মুগদা ও খিলগাঁও এলাকায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় মামলা করা হলে অভিযুক্তদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার-পুলিশ। মুগদা থানার এসআই আল-আমীন জানান, গত বুধবার ইফতারের পর নিজ বাসায় প্রতিবেশী জব্বার (৪০) ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একই থানা এলাকায় মঙ্গলবার ১৩ বছরের আরেক কিশোরীকে পূর্ব পরিচিত প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস ছাদের ওপরে ধর্ষণ করে। ঘটনার সময় কিশোরীর বাবা-মা বাইরে ছিলেন। এসআই আল-আমিন বলেন, গ্রেপ্তার দুই জন দায় শিকার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাদের কারাগারে কারাগারে পাঠানো হয়েছে। একই থানার এসআই তহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ১৫ বছরের এক কিশোরীকে সিয়াম (১৮) নামে এক যুবক ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, খিলগাঁওয়ে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গত ১৫ মার্চ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবকের নাম আলিফ সিয়াম (২০)। খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ছেলেটি ওই কিশোরীর পূর্ব পরিচিত। তিনি বলেন, গত ফেব্রæয়ারি মাসে ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে নিজের কাছে নেয় আলিফ। পরে গত ২৩ ফেব্রæয়ারি তাকে ধর্ষণ করে। কিশোরীর পরিবার থানায় অভিযোগ করলে গত বুধবার মামলা হয়। ওই যুবক পলাতক। এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে রিনিউয়েবল এনার্জি ফেস্ট’র জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনিইদহ: “‘উদ্ভাবনে শক্তি, ভবিষ্যতের...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা...

Photo

হিন্দু সম্প্রদায়ের পূজারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চকন্ঠ সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য...

Photo

ঝিনাইদহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

এফএনএস: ঝিনাইদহে বাসের ধাক্কায় অটোরিকশার থাকা শিশুসহ দুজন নিহত হয়েছেন।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত