বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

উচ্চকন্ঠ   03-Jul-2025   93

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূতি উপলক্ষে ঝিনাইদহে রক্তদান কর্মসূচী করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির দলীয় কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি।
ডক্টর'স এসোসিয়েশনের (ড্যাব) জেলা সভাপতি ডা. হাসানুজ্জামানের সভাপতিত্বে রক্তদান ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। রক্তদান ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, ড্যাবের জেলা সহ সভাপতি ডা. আব্দুল খালেক, জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তারুজ্জামান, এনামুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
এছাড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেসময় বক্তারা বলেন, দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। রক্তদান কর্মসূচির মাধ্যমে দলটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যাচ্ছে।
আলোচনা সভা শেষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচী থেকে অসুস্থ ও অসহায় রোগীদের জন্য রক্ত সংগ্রহ করে সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

office@ukantho.com


Photo

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

এফএনএস: জুলাই সনদকে দেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি...

Photo

কালীগঞ্জ শহরে আধুনিক মুক্তমঞ্চের দাবি সর্বস্তরের মানুষের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইহের কালীগঞ্জ শহরে একটি আধুনিক,...

Photo

হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

Photo

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত