সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

উচ্চকন্ঠ   25-May-2025   32

Photo

একরামুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি:
আগামী ৩০ মে ২০২৫ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাসপাতাল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ২৫ মে ২০২৫ তারিখ বিকাল ৪টায় প্রস্তুতি সভার আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার মিজানুর রহমান লাল্টু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, জুমারত আলী জুম্মা, নাজমুল হাসান তিতাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্লা, রমজান আলী, আব্দুল আলিম, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, মোজাম্মেল হক, আবদুল মান্নান মনা, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। সভা পরিচালাঘনা করেন সাবেক ছাত্রনেতা বাবুল আক্তার।
সভাপতি তার বক্তব্যে বলেন, দিনটি যথাযত পালন করার জন্য যা যা করা দরকার তার সবই তিনি করবেন।

office@ukantho.com


Photo

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

এফএনএস: কোনও ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচনে অংশ...

Photo

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না বলে মন্তব্য...

Photo

ঝিনাইদহ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের...

Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত