বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার

উচ্চকন্ঠ   05-Jul-2025   69

Photo

এফএনএস: তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি শূন্য অর্জনে প্রয়োজন আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধের চর্চা। দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা মূল্যবোধের কথা বলছি, কিন্তু প্রয়োগ করছি না, এটাই সমস্যা। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন নৈতিক আদর্শকে কাজে লাগানো হয়। উপদেষ্টা বলেন, আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এখনই যদি আমরা আমাদের অর্থনৈতিক মডেল পরিবর্তন না করি, তাহলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে। ভোগব্যবস্থার পুনর্বিবেচনার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরে। ইসলামের মূল্যবোধের কথা উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ইসলাম কেবল প্রচার নয়, কার্যকর উদ্যোগের নির্দেশ দেয়। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে উপার্জন করে তা অন্যের কল্যাণে ব্যয় করার শিক্ষা দেয়। মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হলে কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো অর্থ নেই। উপদেষ্টা রিজওয়ানা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান জাকাতকে একটি পরীক্ষিত এবং কার্যকর মডেল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আধুনিক করব্যবস্থায় আমরা কর দেই, আশা করি, রাষ্ট্র গরিবদের সহায়তা করবে। কিন্তু বাস্তবে সেই অর্থ ব্যয় হয় বড় প্রকল্পে, যা প্রান্তিক জনগোষ্ঠীর উপকারে আসে না। মানবিক ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার পথ। আমাদের উচিত, সহমর্মিতা থেকে কথা বলা এবং সব স¤প্রদায়কে মূল্যায়ন করা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউ’র মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনকের চেয়ারম্যান ইউপ আকমাল, ইউএনআইডব্লিউ’র হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশের প্রতিনিধি ও বিআইআইটির মহাপরিচালক ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডবিøউ’র কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।

office@ukantho.com


Photo

কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

এফএনএস: কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে (৫৫) বাড়ির...

Photo

ঝিনাইদহে এডাবের তিন দিনব্যাপী প্রতিবেদন লেখা প্রশিক্ষণ উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট...

Photo

হাদির মৃত্যুতে দল মত নির্বিশেষে শোকে স্তব্ধ সবাই

এফএনএস: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ...

Photo

হলফনামার আয়-ব্যয় নিয়ে অপপ্রচারের অভিযোগ নাহিদের

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত