প্রিয় ঝিনাইদহ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণ দোয়া মাহফিলে সকলকে অংশগ্রহণের আহ্বান
উচ্চকন্ঠ 02-Dec-2025 58
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদের আহ্বানে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী জাতির আশা আকাঙ্খার প্রতীক দলমত নির্বিশেষে দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গণতন্ত্রের মা মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় ৩ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে তিনটায় নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এক গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সকল রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দসহ কালীগঞ্জের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
office@ukantho.com