শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

উচ্চকন্ঠ   24-Aug-2026   19

Photo

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই তাদের বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গতকাল রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে। একইসঙ্গে একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসও গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। জামায়াত আমির বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল। সেই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, অপরাধের দায় নিয়ে যারা দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই। বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, সভ্য দেশের অন্যতম মাপকাঠি পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সেমিনারে বাংলাদেশ ইসলামী বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে বক্তব্য দেন অন্তর্বর্তীকা সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

এফএনএস: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার...

Photo

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান: লরি জব্দ, গ্রেফতার ৪

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে...

Photo

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ , নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

Photo

ঝিনাইদহে ৬ লেন সড়ক তৈরীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপুরণের চেক হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত