সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: জামায়াত আমির

উচ্চকন্ঠ   17-May-2025   44

Photo

এফএনএস: দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নায়েবে আমির এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দলটি। দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভ‚মিকা পালন করতে হবে। তিনি সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো কথা এবং বক্তব্য-মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। সর্বোপরি সব শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভ‚মিকা পালন করতে হবে। আশা করি আপনারা সবাই বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের নবাগত পুলিশ সুপারকে বরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ...

Photo

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর...

Photo

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হাত ধোয়ার নায়ক হোন এ প্রতিপাদ্যকে সামনে...

Photo

ত্রিলোচনপুরে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত