বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   20-Feb-2025   100

Photo

এফএনএস: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয়। এ বছর পদক পেলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। এ ছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিবিরের ইফতার মাহফিল.

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষার্থী...

Photo

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন, প্রশ্ন রিজভীর

এফএনএস: ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন, প্রশ্ন তুললেন বিএনপির...

Photo

খালেদা জিয়ার আরোগ্য কামনায় কালীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন...

Photo

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আটকে গুলি করে-কুপিয়ে ছিনতাই

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত