শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিল ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা

উচ্চকন্ঠ   01-Jul-2026   55

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর রাজশাহী-নওগাঁ মহাসড়কের কুসুম্বা এলাকায় বুধবার ভোরে একটি ১০ চাকার পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে তালা দিচ্ছিলেন। ঠিক সেই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে আঘাত হানে। এতে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হন। খবর পেয়ে উদ্ধারকারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা হলো মোহনপুর উপজেলার আল আমিন ও তানোর উপজেলার শাওন।
এদিকে ট্রাকের ধাক্কায় মসজিদের সামনের অংশ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

office@ukantho.com


Photo

জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে আইনের বাইরে না যাই: সালাহউদ্দিন

এফএনএস : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই...

Photo

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো: রাশদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার ২ পুলিশ সদস্য

এফএসএস: ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই পুলিশ কনস্টেবল।...

Photo

নির্বাচন পরবর্তী সহিংসতায় কালীগঞ্জে সংঘর্ষে আহত ৪, এলাকায় থমথমে পরিস্থিতি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত