রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   23-Aug-2025   62

Photo

এফএনএস:চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যা ও দুইজনকে মারধরের ঘটনায় মামলা করেছেন নিহত কিশোরের মা খাদিজা বেগম। গত শুক্রবাররাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ জনকে আসামি করে তিনি এ মামলা দায়ের করেন। নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। পুলিশ অভিযান চালিয়ে নোমান (২২) ও আজাদ (২৩) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন- নাজিম উদ্দিন, তৈয়ব ও মহিউদ্দিন। গত শুক্রবার ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এসময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর এনে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। গ্রেপ্তার দুজনকে শনিবারসকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

ফেনীতে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে বিএনপি

এফএনএস: ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অপরাধে তালাক দেওয়া...

Photo

নিখোঁজের চারদিন পর নদী থেকে ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর বেগবতী...

Photo

হাদিকে গুলি: মামলায় কেবল ফয়সালের নাম

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় গত...

Photo

তারেক রহমানকে সংবর্ধনা দিতে উপযুক্ত মাঠ খোঁজা হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত