শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযানে স্কুল ব্যাগ থেকে ২ কেজি বেশি হেরোইন উদ্ভার

উচ্চকন্ঠ   15-May-2025   62

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আবারো অভিযান চালিয়ে স্কুল ব্যাগ থেকে ২.০৩২ কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এর আগে গত ২৪ এপ্রিল একই ট্রেনে বিজিবির অভিযানে ১ কেজি ১২৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন সদর থেকে কোটচাঁদপুর স্টেশনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের উপরের রেলিং ফেলে রাখা স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। জব্দ করা হেরোইনের ওজন ২.০৩২ কেজি, যার বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকারও বেশি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদক ধ্বংশ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

office@ukantho.com


Photo

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুললেন বিএনপি

এফএনএস: বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে...

Photo

জয়িতা সম্মাননা প্রদান করা হলো কালীগঞ্জের ৫ নারীকে

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ...

Photo

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মদিন আজ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত