বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার দাবি সারজিসের

উচ্চকন্ঠ   01-Jan-2026   77

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির এমপি প্রার্থী সারজিস আলম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। অন্যথায় অন্তর্বর্তী সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, আমরা যতবার কথা বলেছি, প্রতিবারই তিন-চারটি মৌলিক বিষয় সামনে এনেছি। এর মধ্যে প্রধান ছিল সংস্কার ও বিচার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে যে দ্রুততা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। শহীদ ওসমান হাদি হত্যাকান্ড প্রসঙ্গে তিনি বলেন, দিনের আলোতে প্রকাশ্যে একজনকে হত্যা করা হলো। অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তারা বাংলাদেশে না ভারতে- না কোথায়। কিন্তু যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে। সারজিস আলম আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, এ অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ১২ ফেব্রুয়ারির আগেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। নির্বাচনের আগে যদি তারা এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। এ সময় তিনি জানান, দেশের যে কোনো রাজনৈতিক ঘটনা ঘটুক না কেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে। সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে দাবি আদায়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব...

Photo

যশোরে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস: যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে টানা...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

ওসমান হাদী ও এরশাদ উল্লাহকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত