রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দাবি আদায়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

উচ্চকন্ঠ   23-Jan-2025   51

Photo

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ হলেও শিক্ষার্থীরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেনা। সরকারি নিয়ম অনুযায়ী এইচ এস সি শিক্ষার্থীদের মাসিক বেতন ২০ টাকা এবং অনার্স ও ডিগ্রি শিক্ষার্থীদের বেতন ২৫ টাকা নেওয়ার কথা থাকলেও তা যথাক্রমে ১২০ ও ৩০০ টাকা নেওয়া হচ্ছে। উপজেলার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানটিতে অধ্যায়ন করলেও বর্তমানে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই নগণ্য, ঝুকিঁপূর্ণ অবকাঠামো, শিক্ষার্থীদের পরিচয়পত্র সরবরাহ না করা, মেয়ে শিক্ষার্থীদের ওয়াশ রুশের সুব্যবস্থা না থাকা, শিক্ষকদের ক্লাসে পাঠদান করানোর থেকে প্রাইভেট পড়ানোর প্রতি আগ্রহ বেশী, ব্যবহার অনুপযোগী খেলার মাঠ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে অধ্যক্ষ বরাবর স্বারক লিপি প্রদান করেন। একই দাবিতে গত বুধবার কলেজ ক্যাম্পাসে ছত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয়। মানববন্ধন ও সমাবেশে সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র হুসাইন আহামেদ বলেন, ২০১৮ সালে সরকারি করণের পর থেকে শিক্ষক কর্মচারিরা যেহেতু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, সেহেতু ছাত্র-ছাত্রীদের সেই সুযোগ সুবিধা দিতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বেতন নিতে হবে। কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না। আমাদের দাবিদাবার বিষয়ে রবিবারের মধ্যে সিন্ধান্ত না জানালে আমরা সাধারণ শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস ও পরিক্ষা বর্জন করব। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদ হোসেন, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিরব আহমেদসহ অনেকে।
সরকারি মাহ্তাব উদ্দিন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোজ কান্তি বিশ্বাস বলেন, আমাদের কলেজের সাথে সারা দেশে একযোগে ৩শতাধিক কলেজ সরকারি হয়েছে, তাদের সাথে মিল রেখেই আমরা বেতন নিয়েছি। বর্তমানে বেতন কমানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

office@ukantho.com


Photo

যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ

এফএনএস: যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায় এক...

Photo

ইউনিয়ন পরিষদের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর রায়পুরা উপজেলায় শাহীন মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে...

Photo

খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল

এফএনএস: চার মাস পর আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন...

Photo

একটি দল বিএনপিকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে: রিজভী

এফএনএস: একটি দল যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত