অপরাধ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে পড়েছিল যুবকের গলাকাটা লাশ
উচ্চকন্ঠ 20-Jun-2025 46
এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর গ্রামের সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরের দিকে সড়কের পাশে কচুরিপানার স্তূপের ওপর যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় জানান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
office@ukantho.com