শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

উচ্চকন্ঠ   06-Apr-2026   58

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গা বাজারের মিনারুল স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানের শুরুতেই দোকান থেকে প্রায় ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুদামে (গোডাউন) অভিযান চালিয়ে আরও প্রায় ৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
অভিযানকালে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় যে, ব্যবসায়ী মিনারুল ইসলাম অনুমোদন ছাড়াই পেট্রোল মজুদ করে তা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। এছাড়া অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির দায়ও তার বিরুদ্ধে প্রমাণিত হয়।
এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে মিনারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত পেট্রোল স্থানীয়দের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে জ্বালানি সংগ্রহ করতে পারে। এ ধরনের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির প্রবণতা বেড়েছে। প্রশাসনের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের...

Photo

অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বারোবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে অপহরণ, চাদাঁবাজী,...

Photo

বিনা কারণে বিশ্বনেতাদের হত্যা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ চলছে: মির্জা ফখরুল

এফএনএস: বর্তমান বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব এবং বিনা কারণে...

Photo

শৈলকূপায় কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, প্রায় ২ লাখ টাকার ক্ষতির দাবি

বাসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত