প্রিয় ঝিনাইদহ
অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বারোবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
উচ্চকন্ঠ 22-Jun-2025 51
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে অপহরণ, চাদাঁবাজী, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। রোববার বিকালে বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বারোবাজার বাসষ্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহব্বায়ক বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্র দলের সহ-সাংগাঠনিক সম্পাদক সামিউল সামি, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক রাকিব হোসেন ও বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বাক্কার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বারোবাজারে বারো আওলিয়ার পবিত্র ভূমিতে সাম্প্রতিক সময়ে অপহরন, চাদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড বহুগুণে বেড়ে গেছে। সাধারন মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সেই সাথে মাদকের ব্যবসা ও মাদকসেবীদের অপতৎপরতাও বেড়ে গেছে। বক্তারা আরো বলেন, ৫ই আগষ্টের পর ফ্যাসিবাদি আওয়ামীলীগের এক মাদক গড ফাদারের বিদায় হয়েছে। কিন্তু বর্তমান সময়ে দলের নাম ভাঙ্গিয়ে কিছু সন্ত্রাসী অপহরন ও চাদাবাজীর ঘটনায় জড়িয়ে পড়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহব্বান জানান বক্তারা।
office@ukantho.com