প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন মুর্শিদা জামান বেল্টু
উচ্চকন্ঠ 19-Jul-2025 60
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ও ২ নম্বর জামাল ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে এ কর্মসূচি পরিচালনা করেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিসেস মুর্শিদা জামান বেল্টু।
তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী। এ সময় বাজারে সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করে দলের কর্মসূচির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তজা জিকো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, পৌর বিএনপির সদস্য মিরু খাঁ, কোলা ইউনিয়ন বিএনপির নেতা রহিম বিশ্বাস, আতিক প্রফেসর, মতলব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিএনপি কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৩১ দফা দাবির মধ্যে রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান।
এসময় মুর্শিদা জামান বেল্টু বলেন, “এই ৩১ দফা বাস্তবায়নই হলো দেশের মানুষের মুক্তির পথ। জনগণকে সচেতন করতেই আজ আমরা মাঠে নেমেছি।”
office@ukantho.com