রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আওয়ামী দোসরদের নেতৃত্ব দখলের পায়তারা

উচ্চকন্ঠ   28-May-2025   55

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডায়াবেটিক হাসপাতালকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী হায়েনা ও দোসররা মাঠে নামার পায়তারা চালাচ্ছে। তারা নির্বাচন নির্বাচন খেলা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডায়াবেটিক হাসপাতালের নেতৃত্ব দখল করতে মরিয়া হয়ে উঠেছে। এক্ষত্রে কথিত নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার কি তাহলে আওয়ামীলীগের সভাপতির ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন? এ প্রশ্ন এখন কালীগঞ্জবাসীর। আওয়ামীলীগ ও তাদের দোসরদের এহেন কর্মকান্ডে বিএনপি, জামায়াত সহ বৈষম্য বিরোধী ছাত্রনেতারা কি বসে বসে হাওয়া খাচ্ছেন? প্রশ্ন এখন সচেতন এলাকাবাসীর। জানা যায়, পতিত সরকারের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করে নিজ দলের নেতাকর্মীসহ আজ্ঞাবহদের সদস্য করে নিজেকে সভাপতি বানিয়ে একটি কমিটি গঠন করেন। সমিতি পরিচালনার জন্য নিজের সুবিধামত একটি গঠণতন্ত্রও তৈরী করেন। সে মতো সমিতি পরিচালিত হয়ে আসলেও ৫ আগষ্টের পূর্বে তিনি নিহত ও পরে অন্যরা পালিয়ে গেলে উপজেলা সমাজসেবা অফিসার সমিতির তত্ত্বাবধায়ক হয়ে সমিতি পরিচালনা করে আসছেন। ইতিপূর্বে তিনি সাধারণ সভা আহ্বান না করেই নির্বাচনের তফশীল ঘোষণা করেছিলেন। কিন্তু উচ্চকন্ঠ নিউজে এসংক্রান্ত একটি তথ্যবহুল সংবাদ প্রকাশের পর সেই নির্বাচন বন্ধ করতে বাধ্য হন। সম্প্রতি আবারো তিনি নির্বাচনের তফশীল ঘোষণা করেছেন। যতদূর জানা যায়, এমপি আনারের নিয়োগকৃত আওয়ামী দোসরদের ভোটার বানিয়ে একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের অপতৎপরতা চালাচ্ছেন। কথিত এ নির্বাচনে ৪৩ জন ভোটারের মধ্যে ৪০ জনই আওয়ামীলীগের নেতাকর্মী ও দোসর। কালীগঞ্জবাসী সেবাধর্মী এ প্রতিষ্ঠানকে আওয়ামী হায়েনামুক্তকরণ, সাধারণ সদস্য অন্তর্ভূক্তকরণ ও সাবেক এমপির নিজ স্বার্থে লিখিত গঠনতন্ত্র পুনর্লিখন অথবা সংস্কারসহ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি গঠন করে এ প্রতিষ্ঠানের কর্মকান্ডকে আরো বেগবান করার জন্য ঝিনাইদহের জেলা প্রশসক, সমাজসেবা আধিদপ্তরের উপপরিচালক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

office@ukantho.com


Photo

মোবারকগঞ্জ চিনিকল আকস্মিক পরিদর্শন করলেন এমপি আবু তালিব

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪...

Photo

হাসনাতের ওপর হামলা: ভবিষ্যতে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত...

Photo

সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল

বসির আহাম্মেদ, মাগুরা থেকে ফিরে: জলাবদ্ধতা, খানাখন্দ আর গর্তের কারণে...

Photo

নাটোরে নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার

এফএনএস: নাটোরের লালপুরে নিখোঁজের দুদিন পর সুইট (২৭) নামে এক যুবকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত