সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   27-Jan-2026   68

Photo

এফএনএস: নওগাঁয় একটি সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে লাশটি গোপন করতে টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, গত সোমবার সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় তার বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে এক নারীর লাশ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি

এফএনএস: গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র...

Photo

ঝিনাইদহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের আঞ্চলিক বিতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী...

Photo

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ দোকান পুড়ে ছাই

এফএনএস: বরিশালের মুলাদী উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭টি দোকান পুড়ে...

Photo

নিয়ামতপুর ইউনিয়নে বিএনপির লিফটের বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত