সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

উচ্চকন্ঠ   25-Mar-2025   54

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা। সোমবার সকালে শহরের পিটিআই চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। সেখান থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয় র্যালীটি। পরে প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরক স্মারকলিপি দেন তারা। সেসময় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিঠুন দাস, হরিণাকুন্ডু সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সুবীর কুমার ঘোষ, হাসান মামুদ, সদর উপজেলার খালেকুজ্জামান, কোটচাঁদপুরের বলরাম সাহা, মহেশপুরের আসাদুজ্জামান, শাহনাজ পারভীজ, জেসমিন আরা পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচী শেষে শিক্ষকরা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রেডে কর্মরত থাকায় তারা পেশাগতভাবে অবহেলিত ও হতাশ। তাদের দাবি, দায়িত্ব ও অভিজ্ঞতার নিরিখে ৯ম গ্রেডে উন্নীত হওয়া তাদের ন্যায্য অধিকার। দ্রæত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

office@ukantho.com


Photo

নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

এফএনএস: নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত...

Photo

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: শফিকুল

এফএনএস: আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই...

Photo

অ্যাম্বুলেন্সের চালক নেই দেড় বছর: রোগী পরিবহনে ভোগান্তি

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত আব্দুল...

Photo

মহান শহীদ দিবসে ঝিনাইদহে জাতীয় পতাকার অবমাননা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত