রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় মধ্যরাতে নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   11-Dec-2025   64

Photo

এফএনএস: খুলনা মহানগরীতে মধ্যরাতে নিজ ঘরে শিউলী বেগম (৪০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে গত বুধবার রাত ১২টার দিকে নগরীর ট্যাংক রোডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে কারা কেন তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ট্যাংক রোডের ওই বাসায় ভাড়া থাকতেন গৃহবধূ। তার স্বামীর নাম মো. সালাউদ্দিন খান। তাদের এক ছেলে সন্তান রয়েছে। ঘটনার সময় কাউকে বাসায় পাওয়া যায়নি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ। তিনি বলেন, ‘মা-ছেলে ওই বাসায় থাকতেন। ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তবে ছেলেকে পাওয়া যায়নি। পুলিশ ও সিআইডির উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা উদ্বোধন বুধবার ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল জবাই-প্রক্রিয়াজাতের সক্ষমতা, মিলবে স্বাস্থ্যসম্মত মাংস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত...

Photo

যারা পিআর চায় না, তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,...

Photo

জনগণের ভোটে ইনসাফের নড়াইল গড়বো: মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে...

Photo

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের ঘটনায় উত্তেজনা: ৩ বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে একটি তেল পাম্পে কর্মচারীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত