বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

উচ্চকন্ঠ   25-Sep-2025   46

Photo

এফএনএস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় মাদ্রাসাছাত্রী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহী ওই বাসে আগুন দিয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টঙ্গীবাড়ী সড়কে টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরবি (৬)। টঙ্গীবাড়ি থানার ওসি সাইফুল আলম জানান, বেতকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকায় আসছিল। পথে বাসটি উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় পৌঁছালে মাদ্রাসাছাত্রীকে চাঁপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সে মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফিরছিল। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন দেওয়ার আগে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বাসচাপায় এক শিশু নিহতের হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন দেয়। বেলা ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে।

office@ukantho.com


Photo

ফেব্রুয়ারিতেই নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

এফএনএস: জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে...

Photo

গাজীপুর সদর থানার ওসি বরখাস্ত, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

এফএনএস: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার...

Photo

জনগণের অধিকার হরণ হতে দেবো না: জামায়াত আমির

এফএনএস: প্রয়োজনে দেশের জন্য জীবন দেবেন, তবু জনগণের অধিকার হরণ হতে দেবেন...

Photo

ঝিনাইদহে তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ৫ কিমি ম্যারাথন দৌড়, তরুণদের বুক পকেটে মাদকের বিষ নয়, থাকবে সম্ভাবনাময় স্বপ্নের বাংলাদেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত