মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপুরণের দাবীতে কৃষকদের মানববন্ধন

উচ্চকন্ঠ   25-Mar-2025   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার পুরন্দনপুর গ্রামের ভাটামতলা বাজারে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকেরা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে গ্রামের শতাধিক কৃষক অংশ নেয়। সেসময় ক্ষতিগ্রস্থ কৃষক কে এম সালাউদ্দিন, রুস্তম আলী, আজাদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার পুরন্দনপুর গ্রামের ভাটামতলা বাজারের ব্যবসায়ী শিমুলসহ আশপাশের কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছে ভেজাল কীটনাশক বিক্রি করছে। ফলে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু কৃষি অফিসে একাধিকবার অভিযোগ জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
বক্তারা দাবি করেন, অবিলম্বে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

এফএনএস: বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় দ্বিতীয়...

Photo

জ্বীন সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে কালীগঞ্জের একতারপুর গ্রামবাসী

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের একতারপুর...

Photo

আরও ৩ জনের করোনা শনাক্ত

এফএনএস: গত ২৪ ঘণ্টায় ১৯০টি নমুনা পরীক্ষা করে তিন জনের শরীরে করোনাভাইরাস...

Photo

বেনাপোলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

এফএনএস: যশোরের বেনাপোলে নিজ বাড়িতে মিজানুর রহমান (৫০) ওরফে মিজান কসাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত