শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বেনাপোলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   29-Aug-2025   70

Photo

এফএনএস: যশোরের বেনাপোলে নিজ বাড়িতে মিজানুর রহমান (৫০) ওরফে মিজান কসাই নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে নিজ বাড়ির উঠানে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। নিহত মিজান বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের মৃত হানেফ সর্দারের ছেলে। নিহতের শ্যালক ইসমাইল জানান, মিজান একটি মাংসের দোকানের কর্মচারী। এছাড়া তিনি গরুর ব্যবসা করেন। মিজান গরু জবাই করার জন্য গত বৃহস্পতিবার রাত ২টার পর ঘর থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও মিজান দোকানে না যাওয়ায় সেখান থেকে দোকান মালিক আহমেদ তাকে ফোন দিতে থাকেন। কিন্তু তার ফোন বন্ধ পাওয়ায় পরে তিনি তাকে নেওয়ার জন্য ভ্যানসহ একজন কর্মচারীকে মিজানের বাড়িতে পাঠান। ওই কর্মচারী মিজানের বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করলে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখেন যে তার স্বামী অন্ধকারে মাটিতে পড়ে আছেন। এসময় তিনি চিৎকার করতে করতে বাইরের গেট খুলে দিলে ভ্যানচালক ও প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন যে মিজান গলা কাটা অবস্থায় পড়ে আছেন। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানের গলা কাটা লাশ ঘরের গেটের সামনে পড়ে থাকতে দেখে। লাশের পাশে ধারালো একটি ছুরি পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়

এফএনএস: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে...

Photo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্র, আহত ৬ জন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি...

Photo

পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটিতে সাজেদুল হক নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) লাশ...

Photo

থানার টয়লেটে পাওয়া গেল এএসআইয়ের লাশ

এফএনএস: চট্টগ্রাম নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত