বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কৃষকের ফসলের সাথে শত্রুতা

উচ্চকন্ঠ   17-Feb-2026   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পৌর এলাকায় এক কৃষকের ১০ শতক জমির তামাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে পৌরসভার পবহাটি গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পবহাটি গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, গ্রামের মাঠে তিনি এক একর জমিতে তামাক আবাদ করেছেন। গেলো রাতে কে বা কারা তার ওই এক একর জমির মধ্যে দুই স্থানে ১০ শতক জমির তামাক কেটে দিয়েছে।
সকালে স্থানীয় কৃষকেরা খবর দিলে মাঠে এসে দেখতে পান তার তামাক ক্ষেত কাটা।
সামাজিক বিরোধের জের ধরে তার প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। এতে কৃষক সিদ্দিকের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী স্থানীয়দের।
কৃষক সিদ্দিকুর রহমান, এ তথ্য নিশ্চিত করে জানান, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা আমার জমির ফসল তামাক কেটে দিয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু ও বিচার দাবি করছি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁদপুর গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর...

Photo

ঝিনাইদহে ধানের শীষ প্রতিকের শেষ নির্বাচনী গণমিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

Photo

আ. লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে: নাহিদ

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা রাজনীতিতে...

Photo

মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ: সিআইডি দেখে দৌড়ে পালালেন সুপারসহ ছয় শিক্ষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত