রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় স্ত্রীর পরিকল্পনায় হত্যার শিকার হন যুবদল নেতা শামীম

উচ্চকন্ঠ   27-Aug-2025   72

Photo

এফএনএস: খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যাকান্ডের ঘটনায় তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডে শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (২৮) ও তার মামাতো ভাই মো. ওবায়দুল্লাহ হাওলাদার বাদলের (১৭) সংশ্লিষ্টতা ছিল বলে জানায় পুলিশ। এ অভিযোগে গত সোমবার পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় খুলনা জেলা পুলিশ। এসময় জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন লেন, বৃষ্টির তার স্বামী শামীমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এ কারণে প্রায়ই বৃষ্টিকে শারীরিকভাবে নির্যাতন করতো তার স্বামী। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে তার স্বামীকে খুন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক ঘটনার তিনদিন আগে সে তার মামাতো ভাই ওবায়দুল্লাহকে তার বাড়িতে ডেকে নেন। ঘটনার আগের দিন ২১ শে আগস্ট বৃষ্টি ওবায়দুল্লাহকে জানান যে তার স্বামী শামীম বিভিন্ন সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করার কারণে সে শামীমকে হত্যার পরিকল্পনা করেছে। এরপর তিনি ওবায়দুল্লাহকে জিজ্ঞেস করেন শামীমকে খুন করতে পারবে কিনা। এতে ওবায়দুল্লাহ সম্মতি জানায়। দুজনের পরিকল্পনায় ঘটনার দিন ২২ আগস্ট রাতের খাবার শেষে শামীম শেখ ও তার স্ত্রী তৃতীয় তলার ফাঁকা ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর ওবায়দুল্লাহও তৃতীয় তলায় যান। ওবায়দুল্লাহ ছাদে গিয়ে বৃষ্টির রেখে দেওয়া একটি ছুরি নিয়ে পুনরায় তৃতীয় তলায় আসেন। তখন ফাতেমা আক্তার বৃষ্টি শামীমকে খুন করার জন্য কীভাবে কোপ দিতে হবে তা ইশারায় ওবায়দুল্লাহকে দেখিয়ে দেন। একপর্যায়ে ছুরি দিয়ে ওবায়দুল্লাহ শামীমের ঘাড়ে কোপ দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও মৃত্যুবরণ করেন। এসময় ওবায়দুল্লাহ ও বৃষ্টি ছাদে গিয়ে পরিকল্পনামতো ছুরিটি পাশের জলাশয়ে ফেলে দিয়ে দ্বিতীয় তলায় এসে শামীমের মায়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলতে থাকেন। পুলিশ গ্রেপ্তারকৃত ওবায়দুল্লাহ ও বৃষ্টির দেওয়া তথ্যমতে হত্যাকান্ড ব্যবহৃত ছুরিটি পাশের জলাশয় থেকে উদ্ধার করে। পুলিশ সুপার আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া জবানবন্দিতে তারা তাদের অপরাধ স্বীকার করেছেন। তবে এই মামলাটি আরও গভীরভাবে তদন্ত চলমান রয়েছে। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা এস এম শামীমকে (৩৬) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শামীমের মা রশিদা খাতুন (৬২) বাদী হয়ে ডুমুরিয়া থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রোববার মামলা করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেওয়াকে...

Photo

বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ...

Photo

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে পালাতে সাহায্যের অভিযোগে গ্রেফতার উজ্জ্বল রিমান্ডে

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার...

Photo

ঝিনাইদহে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত