শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

উচ্চকন্ঠ   11-Oct-2026   25

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় দেশের ৯টি ক্যাডেট কলেজ অংশ নিচ্ছে।
শনিবার বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।
সেসময় অংশগ্রহনকারী ক্যাডেট কলেজের প্রতিনিধি শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন সুধী জন
উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ ও মির্জাপুর ক্যাডেট কলেজ অংশ নিয়েছে।
দেশের নয়টি বয়েজ ক্যাডেট কলেজের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত হয় তিনটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে স্বাগতিক ঝিনাইদহ ক্যাডেট কলেজ ৩-২ গোলের ব্যবধানে রংপুর ক্যাডেট কলেজকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে বরিশাল ক্যাডেট কলেজ ৩-১ গোলের ব্যবধানে ফৌজদারহাট ক্যাডেট কলেজকে হারায়। দিনের তৃতীয় ম্যাচে সিলেট ক্যাডেট কলেজ ৩-০ গোলের ব্যবধানে কুমিল্লা ক্যাডেট কলেজকে পরাজিত করে।

office@ukantho.com


Photo

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

এফএনএস: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত রেকটিফাইড...

Photo

প্রয়োজনে আবার জীবন দেবো, জুলাইয়ের চেতনা নস্যাৎ হতে দেবো না: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

Photo

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের...

Photo

শরীয়তপুরে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত