রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শরীয়তপুরে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

উচ্চকন্ঠ   06-Apr-2025   46

Photo

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমার বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীসহ এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোববার থানা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে ৮৮ জনকে এজাহারনামীয় আসামি ও এক হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ওসি দুলাল আখন্দ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে জাজিরা থানা পুলিশ সাত জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া এ মামলার প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীকে বরিশাল থেকে গ্রেপ্তার করে র্যাব। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

office@ukantho.com


Photo

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান...

Photo

কালীগঞ্জে প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলামের ইন্তেকাল

ইয়াসিন আরাফাত, কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ বিএনপির প্রবীন নেতা নজরুল...

Photo

শৈলকুপার কৃতী সন্তান, সাবেক ছাত্রদলনেতা, সাব-রেজিস্ট্রার মামুন বাবর মিরোজের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার কৃতি সন্তান, ইসলামী...

Photo

ঝিনাইদহে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: "একতা যুব উন্নয়ন ক্লাব" এর আয়োজনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত