রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

উচ্চকন্ঠ   05-Apr-2026   63

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দ্রুত উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তার পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের সৈয়দ কামরুল ইসলাম ও মোছাঃ রোকসানা খাতুন দম্পতির দ্বিতীয় কন্যা সৈয়দা সোহানা ইসলাম (১৫) স্থানীয় এন.বি.জে. মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। রবিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে সে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে অন্যান্য দিনের মতো প্রাইভেট শেষে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় দুই সাক্ষী জানান, বাড়ির পাশের ঈদগাহ মাঠে আগে থেকেই দুইটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত তিনজন ব্যক্তি অবস্থান করছিল। ছাত্রীটি ওই এলাকায় পৌঁছানো মাত্রই তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে মোটরসাইকেলে তুলে দ্রুত স্থান ত্যাগ করে।
পরিবারের দাবি, মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের আব্দুল্লাহ (২২), সাইফুল বিশ্বাস (৪৪) এবং আঃ রহিম (১৯) এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের সহযোগিতায় মেয়েটিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর মা রোকসানা খাতুন আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার মেয়ে অপ্রাপ্তবয়স্ক। তাকে জোর করে বিয়ে দেওয়া, মারধর করা কিংবা ভারতে পাচার করার মতো বড় ধরনের ক্ষতি করা হতে পারে। আমরা খুব আতঙ্কে আছি।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান,
অপহরণের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্ব সহকারে নেয়া হয়েছে এবং ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা, তার মেয়ে সায়মা...

Photo

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

এফএনএস: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম...

Photo

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের মিছিল

এফএনএস: রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকান্ডে জড়িতদের সেফ এক্সিট...

Photo

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দশ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত