সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

উচ্চকন্ঠ   14-Dec-2025   57

Photo

এফএনএস: ১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের আভাস পেয়ে যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪ সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভ‚মিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, হাদি ভাই বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা জানতে পেরেছি, আরও অনেককে ‘হিট লিস্টে’ রাখা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা সেই ষড়যন্ত্র চালিয়েছিল। সেই নির্মম হত্যাকান্ডের স্মরণে আমরা প্রতিবছর গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে আসছি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন রায়েরবাজার বধ্যভ‚মি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

office@ukantho.com


Photo

জাতি আওয়ামী লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত

এফএনএস: শাপলা ও জুলাইর গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার...

Photo

সময়মতো নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে: গয়েশ্বর

এফএনএস: অন্তর্বর্তী সরকারের সংস্কারের পেছনে অন্যকোনো উদ্দেশ্য আছে...

Photo

কালীগঞ্জের রাখালগাছিতে বিএনপির মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ১১নং...

Photo

রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে: আমীর খসরু

এফএনএস: রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত