শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলে অভিবাসন বিষয়ক সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   03-Jul-2025   52

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ বিদেশগামী কর্মীদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অভিবাসন সংক্রান্ত কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে সমন্বয় কমিটির প্রথম সভা।
বুধবার (৩ জুলাই) সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
সভায় অভিবাসন কার্যক্রমে জড়িত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বৈদেশিক কর্মসংস্থান, অভিবাসীদের সেবা নিশ্চিতকরণ, প্রতারণা প্রতিরোধ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মীদের প্রস্তুত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কর্মসংস্থান ও জনশক্তি অফিস নড়াইলের উপ-পরিচালক মোঃ আবুল কাশেম, সংশ্লিষ্ট কমিটির সরকারি দপ্তর, এনজিও, বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বলেন, “অভিবাসন একটি গুরুত্বপূর্ণ খাত। এটি কেবল ব্যক্তি নয়, দেশের অর্থনীতির জন্যও সহায়ক। তাই অভিবাসন সংক্রান্ত সব কার্যক্রমে সমন্বয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
সভা শেষে অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করতে জেলা পর্যায়ে বিভিন্ন বাস্তবমুখী সিদ্ধান্ত গৃহীত হয়।

office@ukantho.com


Photo

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে...

Photo

কালীগঞ্জে অবৈধ মাটি কাটায় দুইজনকে এক লাখ টাকা জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন...

Photo

ঝিনাইদহে মরমী লোককবি পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মরণের আগে মরো সমনকে শান্ত করো, যদি...

Photo

কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত