মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মরমী লোককবি পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   12-Jul-2026   25

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মরণের আগে মরো সমনকে শান্ত করো, যদি তাই করতে পারো ভব পারে যাবি রে মন রসনা অথবা কি ফুল ফুটিলো রে মক্কায়, ফুলের গন্ধে মন আনন্দে উজাল মদিনা— এমন হাজারো সূফি গানের স্রষ্টা মরমী কবি ও সাধক পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে ঝিনাইদহে।
রোববার (১২ জুলাই) বিকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির সমাধিস্থলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদের সভাপতি ও জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
বিশেষ অতিথি পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, দেশে-বিদেশে লালন শাহ ও হাসন রাজাকে নিয়ে অনেক গবেষণা চলছে। পাগলা কানাইয়ের সংগীত, কবিতা ও জীবনদর্শন নিয়েও গবেষণা হতে পারে। তাঁর স্মৃতি বিজড়িত সমাধি সংরক্ষণ ও সৃষ্টিকর্ম সংগ্রহের মাধ্যমে দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি আরও বেগবান হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, মরমী কবি পাগলা কানাই বাঙালি সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টিকর্ম ও সংগীতের স্বতন্ত্র একটি ধারা রয়েছে। ধর্মীয় রীতি, প্রথা ও চেতনার সঙ্গে মানুষের জীবনাচার ও সংস্কৃতির দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। এসময় তিনি কবির স্মৃতি সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পাগলা কানাইয়ের গানে মানবপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও আত্মশুদ্ধির আহ্বান বারবার ফুটে উঠেছে। তাঁর রচিত মরণের আগে মরো বা কি ফুল ফুটিলো রে মক্কায় এর মতো গান আজও গ্রাম-বাংলার মানুষের মুখে মুখে ফেরে।

office@ukantho.com


Photo

সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে: তারেক রহমান

এফএনএস: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর...

Photo

দুই মাস যাবৎ নিখোঁজ গৃহবধু: হত্যা গুমের আশঙ্কায় দিশেহারা পরিবার : পুলিশের অসহযোগিতার অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাড়ি থেকে বের হয়ে দু’মাস পেরিয়ে গেলেও...

Photo

কালীগঞ্জে ৫৬ বছর ধরে খলিলুর রহমান রেডিও শুনছেন

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: এক সময় রেডিও ছিল তথ্য জানার প্রধান উৎস...

Photo

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আটকে গুলি করে-কুপিয়ে ছিনতাই

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত