প্রিয় ঝিনাইদহ
পহেলা বৈশাখে কৃষি কার্ড কর্মসূচীর উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করলেন- আইনমন্ত্রী
উচ্চকন্ঠ 24-Mar-2026 52
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আগামী পহেলা বৈশাখে কৃষি কার্ড কর্মসূচীর উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত ‘আর্থসামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষিজমি রক্ষায় ভরাট হওয়া নদীগুলো ইটভাটা মালিকদের কাছে ইজারা দেওয়ার বিষয়ে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা করার আশ্বাস দেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, জনকল্যাণমূলক রাজনীতিতে ফিরে আসা সবার জন্য জরুরি। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি দুর্বৃত্তায়নের পথে গিয়ে থাকেন, তবে সেখান থেকে ফিরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানান।
এ সময় আইনমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি কালোটাকার প্রভাবে নিজেদের অবস্থান নষ্ট করে থাকেন, তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
office@ukantho.com