বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ফাতেমা (প্রা:) হাসপাতালে ভূল অপারেশনে কলেজ ছাত্রের মৃত্যু: ছাত্র বিক্ষোভের মুখে ক্লিনিক বন্ধ ঘোষণা

উচ্চকন্ঠ   07-Mar-2025   67

Photo

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় উৎস ভট্টাচার্য্য নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কালীগঞ্জ শহরের ইকো ডায়াগনস্টিক ও ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
উৎস ভট্টাচার্য্য উপজেলার রায়গ্রাম এলাকার উজ্জল ভট্টাচার্যের ছেলে। সে সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্বজনরা জানায়, শুক্রবার ভোর ৫ টার দিকে স্থানীয় ফাতেমা প্রাঃ হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে যায় উৎস ভট্টাচার্য্য। হাসপাতালের চিকিৎসক কাজী রাজিবুল ইসলামের তত্ত্বাবধানে অপারেশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সকাল ৯ টার দিকে মারা যায় কলেজ ছাত্র উৎস। মারা যাওয়ার পরও উৎসকে যশোরে রেফার্ড করা হয় বলে অভিযোগ করে পরিবারের স্বজনরা।
এদিকে বিকাল সাড়ে ৩ টার দিকে হাসপাতালে আসে নিহত উৎস ভট্টাচার্যের সহপাঠীরা। তারা প্রাইভেট হাসপাতালটি বন্ধের দাবি জানান। এসময় তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে হাসপাতালটিতে ভর্তি রোগীদের বের করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সহপাঠীদের দাবির মুখে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।
নিহতের বড় ভাই উন্মেষ ভট্টাচার্য্য জানায়, বৃহস্পতিবার রাতে ছোট ভাইকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। নাকের পলিপাস অপারেশন করানোর পর মুখ দিয়ে নিশ্বাস নিচ্ছিল তার ছোট ভাই। হঠাৎ খেয়াল করলাম স্যালাইন চলছে কিন্তু তার নিশ্বাস আর পড়ছে না। তখন হাসপাতালে দায়িত্বরতদের ডাক দিলে তারা কয়েকজন আসে। তারা বলে কিচ্ছু হয়নি ,অবশ হয়ে আছে। জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। তারা ভিডিওকলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিচ্ছিল। তখন কোন চিকিৎসক ছিল না।
তিনি অভিযোগ করে বলেন, তার ভাইয়ের অবস্থা খারাপ দেখে বারবার বলা হয় যে পরামর্শ দেন কোথায় নিয়ে যাবো। কিন্তু তারা কিছুই হয়নি বলে বারবার আমাদের সময় নষ্ট করে। পরে একজন চিকিৎসক এসে বলে যশোরে নিয়ে যান। তখন আমার ভাই মারা গেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। অফিস খুললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে হাসপাতালে ভর্তি থাকা রোগী বের করে অন্যস্থানে নিয়ে যাওয়ার পর বন্ধ করা হয়েছে।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিজিবির অভিযানে ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি...

Photo

কালীগঞ্জে লাটা ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ: নিহত ১ জন

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা...

Photo

১০ বছরের মধ্যে এনসিপি সরকারে না গেলে রাজনীতি ছেড়ে দিবো: নাহিদ

এফএনএস: আগামী ১০ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন...

Photo

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত