সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিজিবির অভিযানে ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার

উচ্চকন্ঠ   18-Nov-2025   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ রাতে দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম ঘটনাটি ঘটে রাত ২ টার দিকে। নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খাঁন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ মিজানুরের কলাবাগান থেকে ৬৫০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।
এর ২০ মিনিট পর রাত ২ টার দিকে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪/এম হতে ১৫০ গজ অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে অভিযান চালান হাবিলদার মোঃ কামরুল হাসান। এসময় আনু হালদারের মরিচ ক্ষেতের মধ্যে লুকানো ৭৬০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।
উভয় ক্ষেত্রেই কোনো আসামিকে আটক করতে না পারলেও মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা করা হয়েছে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নব-গঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটি...

Photo

দায়িত্বে অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লোজড

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের...

Photo

কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট...

Photo

ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস-২০২৬ পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “সবার জন্য সুস্থ্য কিডনি-মানুষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত