সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

উচ্চকন্ঠ   25-Mar-2025   36

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার সামগ্রী পেলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন যুবদলের সাংগাঠনিক সম্পাদক মরহুম মনিরুজ্জামান মিন্টুর পরিবার। সোমবার সকালে কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনোক, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান পিন্টু ওই পরিবারের হাতে উপহার তুলে দেন। উল্লেখ্য. ২০১৫ সালে প্রতিপক্ষ আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন বারবাজার সূবর্ণসারা গ্রামের যুবদল নেতা মনিরুজ্জামান মিন্টু।
ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দের থেকে তারেক রহমানের পাঠানো ঈদ উপহার পাওয়া নিহতের স্ত্রী ও কন্যা সাংবাদিকদের জানান, আমরা অনেক খুশি। আমার স্বামী বেচে না থাকলেও দলের নেতা তারেক রহমান যে ঈদ উপহার পাঠিয়েছেন এজন্য আমার পরিবার কৃতজ্ঞ।
ঈদ উপহার বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহব্বায়ক শাহাজান আলী খোকন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের যুগ্ন- আহব্বায়ক আজিজুল লস্কার, মন্জুরুল হক খোকা. মোহাম্মদ আলী ও সদস্য মাসুদ রানা প্রমুখ

office@ukantho.com


Photo

‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞায় পরিবর্তন

এফএনএস: একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞায়...

Photo

পুরান ঢাকায় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস: দুইজন আটক

এফএনএস: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে...

Photo

ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ...

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের সাইবার দুর্বৃত্তদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ফেসবুকে ঝিনাইদহে নিষিদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত