প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে লাটা ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ: নিহত ১ জন
উচ্চকন্ঠ 14-May-2025 67
আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা সড়কে লাটা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলু খাঁ (৬০) নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন এবং ১ জনকে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।
বুধবার সাড়ে ১১ টার দিকে উপজেলার কালীগঞ্জ-উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ফজলু খাঁ কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে মটর সাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাটার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং একজন মারাত্মভাবে আহত হয়। সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোলা ক্যাম্পের আইসি লিটন হোসেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়না তদন্ত শেষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
office@ukantho.com