সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রেস বিজ্ঞপ্তি

উচ্চকন্ঠ   29-Oct-2025   49

Photo

৯ম জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে ডাঃ ওলিয়ার রহমানকে সভাপতি, ইমরান হোসেন ফারুককে সাধারণ সম্পাদক ও মিলন রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ জেলা কমিটি নির্বাচিত
আজ ২৯ অক্টোবর ২০২৫ বুধবার কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ জেলার ৯ম জেলা সম্মেলনে নেতৃবৃন্দ কৃষক ও কৃষি উৎপাদন রক্ষায় সার-বীজ-কীটনাশক ও সেচে ব্যবহৃত বিদ্যুৎ-ডিজেল বিনামূল্যে কৃষককে প্রদানের দাবি জানান। সাথে সাথে অন্যান্য কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমানোর কথা বলেন। ঝিনাইদহসহ এতদ্বঞ্চলে জিকে সেচ প্রকল্প চালু করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। অন্যদিকে ভূমিহীন-গরীব কৃষক ও শ্রমিক-শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষকে উচ্চমূল্যে চাল, পেঁয়াজসহ কৃষিপণ্য কিনতে হচ্ছে তার মুনাফা লুটে নিচ্ছে জোতদার-মহাজোন-আড়ৎদার তথা সামন্ত অবশেষ যাকে দেশে ‘সিন্ডিকেট’ প্রচার করা হচ্ছে। এমতাবস্থায় সম্মেলন থেকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রদানসহ মোবারকগঞ্জ চিনিকল আধুনিকায়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য কৃষককে প্রতি আহ্বান জানানো হয়। ভূমিহীন-গরীব কৃষির মাঝে খাসজমি বিতরণ, তাদের কাজের ব্যবস্থা এবং শ্রমিক-শ্রমজীবী ও ভূমিহীন-গরীব কৃষির মাঝে রেশনিং ব্যবস্থা চালুর দাবি করেন। অপরদিকে বন্দর ও করিডর প্রদানের বিরুদ্ধে জাতীয়ক্ষেত্রে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন যখন আরও গুরুত্বের সহিত সামনে এসেছে তখন তথাকথিত নির্বাচন, সংস্কার ও জাতীয় ঐক্যের বিষয় সামনে এনে জনগণের মধ্যে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের ক্ষেত্রে বিভ্রান্ত তৈরির চেষ্টা চলছে। তাই সাম্রাজ্যবাদ ও তার দালালদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সাম্রাজ্যবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বের একক পরাশক্তি ক্ষয়িষ্ণু সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র তার বাজার ও প্রভাব-বলয়-আধিপত্য টিকিয়ে রাখতে প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়ার সাথে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের তৎপরতা চালাচ্ছে। বৃহৎ সাম্রাজ্যবাদী শক্তি চীন মধ্যএশিয়া থেকে ইউরোপ-আফ্রিকার দেশগুলোতে বাণিজ্য বিস্তৃতির লক্ষ্যে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ(বিআরআই) কর্মসূচি এবং মুক্তার মালা (স্ট্রিং অব পার্ল) নামে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। চীনের এ পরিকল্পনা ঠেকাতে মার্কিন সাম্রাজ্যবাদ তার নৌশক্তির বৃহৎ অংশ দক্ষিণ চীন সাগরে মোতায়েনের লক্ষ্যে ‘পিভট টু এশিয়া’ কৌশল গ্রহণ করে। এ প্রেক্ষিতে চীন ঘেরাও কৌশল বাস্তবায়নে আমেরিকা ইন্দো-প্যাসিফিক রণকৌশল অগ্রসর করছে।
নেতৃবৃন্দ বলেন, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে ভারত, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোর অর্থনীতি-রণনীতি তথা সামগ্রিক লক্ষ্যের প্রেক্ষিতে বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশ সাম্রাজ্যবাদী শক্তিসমূহের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন সাম্রাজ্যবাদের অতি বিশ্বস্ত দালাল ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন করতে মানবিক করিডর প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়। একই সাথে চট্টগ্রাম বন্দরকে বিদেশী কোম্পানির পরিচালনায় দেওয়াসহ জাতীয় ও জনস্বার্থবিরোধী বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এর মধ্যদিয়ে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে। সাম্রাজ্যবাদী দেশসমূহের পরিকল্পনা বাস্তবায়ন এবং আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।
ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায় বেলা ১২টায় জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সম্মেলনে কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল সরকার, সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোকতারুল ইসলাম মুক্তি, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিএম শামীমুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা কমিটির যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, কেন্দ্রীয় সদস্য ও মাগুরা জেলার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাস্টার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালাম শাহ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু প্রমুখ। সম্মেলন লিখিত রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট পাঠ ও পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ডাঃ ওলিয়ার রহমানকে সভাপতি, ইমরান হোসেন ফারুককে সাধারণ সম্পাদক ও মিলন রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষিত হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সম্মেলনের শুরু সকাল সাড়ে ১২টায় শাহজাহান কবির দলীয় পতাকা ও তোজাম্মেলন হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলন থেকে জেলা কমিটির কোষাধ্যক্ষ কৃষকনেতা রফিকুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

office@ukantho.com


Photo

সাভারে যুবককে পিটিয়ে হত্যা

এফএনএস: ঢাকার সাভারে বিমল রাজবংশী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা...

Photo

ঝিনাইদহে তমাক নিয়ন্ত্রণে আলোচনা সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: "স্থায়ীত্বশীল তমাক নিয়ন্ত্রণে বেসরকারি...

Photo

লিচুর বিচি গলায় বেঁধে শিশুর মৃত্যু

মনিরামপুর, যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে লিচুর বিচি গলায় বেঁধে...

Photo

শেখ হাসিনা ‘বাংলার ইয়াজিদ’: এনসিপি নেত্রী সামান্তা

এফএনএস: শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত