রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

৮ কুকুর ছানা হত্যার ঘটনায় ব্যবস্থা নিতে আইনি নোটিশ

উচ্চকন্ঠ   02-Dec-2025   67

Photo

এফএনএস: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অজ্ঞাতে জন্ম নেওয়া ৮টি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে এই নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সংযুক্ত করা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অজ্ঞাতে জন্ম নেওয়া ৮টি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ফেসবুকজুড়ে চলছে নিন্দা, সমালোচনা আর দোষীর কঠোর শাস্তির দাবি। স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গেজেটেড ভবনে থাকা এক মা কুকুর সম্প্রতি আটটি ছানা প্রসব করে। গত ৩০ নভেম্বর সন্ধ্যার পর হঠাৎ ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুরটি এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে, পাশাপাশি প্রচন্ড চিৎকার করতে থাকে। সারা রাত তাকে আবাসিক এলাকা, অফিসার্স ক্লাব ও বিভিন্ন বাড়ির সামনে ঘুরতে দেখা যায়। খবার দিলেও সে মুখ দেয়নি। তখনও কেউ বুঝতে পারেননি- ছানাগুলোর কী হয়েছে। এদিকে ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শত শত মানুষ ক্ষোভ প্রকাশ করেন। নোটিশের বিষয়ে ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বলেন, ৮টি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছি।

office@ukantho.com


Photo

ফ্যাসিস্ট তন্ত্র থেকে পরিত্রাণের একমাত্র উপায় তারেক রহমান: দুলু

এফএনএস: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল...

Photo

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির মত বিনিময়...

Photo

স্বেচ্ছায় সেতু থেকে ঝাঁপ দেন সাংবাদিক বুলু: নৌ পুলিশ

এফএনএস: সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু খুলনার খানজাহান আলী (রূপসা) সেতু...

Photo

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হাত ধোয়ার নায়ক হোন এ প্রতিপাদ্যকে সামনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত