রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

উচ্চকন্ঠ   23-Sep-2025   52

Photo

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে। তিনি একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বলে জানা গেছে। স্থানীয় ও কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছোট দারোগারহাট এলাকায় যাচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রব্বানী বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

হবিগঞ্জে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এফএনএস: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

গুলশানের ঠিকানায় ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন জুবাইদা

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা...

Photo

রাতে পুলিশ পরিচয়ে দুই লাখ টাকা দাবী, ভোরে মাঠের ড্রেনে মিলল ইউপি সদস্যের মরদেহ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: থানা থেকে বলছি, তোমার নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত