সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সরিষার তেলে পোড়া মবিল মেশানোর দায়ে একজনের যাবজ্জীবন

উচ্চকন্ঠ   20-Oct-2025   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সততা অয়েল মিলের ১০ ড্রাম সরিষার তেলে শত্রুতাবশত পোড়া মবিল মেশানোর ঘটনায় দায়েরকৃত মামলার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি ৫ আসামীকে খালাস পেয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে মামলার রায় প্রদান করেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ মাহবুব আলম। আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মিস্ত্রি। তিনি ঝিনাইদহ শহরের খন্দকার পাড়ার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৬ ডিসেম্বর মধ্যরাতে ঝিনাইদহের হামদহ এলাকার শেরে বাংলা অয়েল এন্ড রাইস মিলের মালিক আঃ মালেক ও কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে সততা অয়েল মিলসের ১০ ড্রাম সরিষার তেলের মধ্যে পোড়া মবিল মিশিয়ে দেয় আসামী আশরাফ সহ আরো পাঁচজন। ওই সময় ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
ওই ঘটনায় সততা অয়েল মিলের মালিক নওশের আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। যা পরবর্তীতে এজাহার হিসেবে (মামলা নম্বর এসটিসি-৮৩/১১) রেকর্ড হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুর রহমান আদালতে ৭জন কে আসামী করে অভিযোগপত্র দেন। মামলা চলাকালীন ২০২১ সালে মামলার অপর আসামী হাফিজ চেয়ারম্যান মারা যান।
ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার (২০ অক্টোবর) রায় প্রদান করেছেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ মাহবুব আলম। রায়ে আসামী আশরাফ কে যাবজ্জীবন (১৪ বছর) কারাদন্ড দিয়েছেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দবির উদ্দিন ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাশিদুল ইসলাম বলেন, অভিযোগ আদালতে আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি। রায় সন্তোষজনক।
মামলার বাদী মরহুম নওশের আলীর ছেলে সততা অয়েল মিলসের বর্তমান সত্বাধিকারী মিরাজ জামান রাজ বলেন, রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। তবে চাঞ্চল্যকর ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা আব্দুল মালেক সহ সহযোগী আসামীরা খালাস পাওয়ায় আমরা সংক্ষুব্ধ। অন্যান্য আসামীদের শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে আমরা আপীল করব।
কোর্ট পরিদর্শক মো. মোক্তার হোসেন বলেন, চাঞ্চল্যকর মামলায় একজন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামীকে কোর্ট গারদে রাখা হয়েছে। কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার বৃদ্ধি পেয়েছে: রিউমার স্ক্যানার

এফএনএস: গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন...

Photo

অতি শিগগির আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের...

Photo

ঝিনাইদহের সাংবাদিক ফয়সাল আহমেদের মায়ের ইন্তেকাল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার...

Photo

এই সময়ে হাসিনার ভাষণের সিদ্ধান্তই উসকানিমূলক: ফরহাদ মজহার

এফএনএস: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বিক্ষব্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত